দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভাই হারালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে খবরটি তিনি নিজেই জানিয়েছেন। তার মেজো ভাইয়ের এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত ঢাকাই সিনেমার জনপ্রিয় এই খল অভিনেতা।
সামাজিক মাধ্যমে এক আবেগঘন শোকবার্তায় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজল। মহান আল্লাহর দরবারে তার প্রার্থনা, তিনি যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তিনি লেখেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর মেজো ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ডিপজল। সেখানে ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি।
এমজে